তত্ত্বাবধায়কের ঘোষণা দিলে আলোচনায় বসবো : খালেদা
ঢাকা : বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকার পদ্ধতি মেনে নিলে সরকারের সঙ্গে সংলাপে বসতে তিনি রাজি। রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে দিনব্যাপী গণঅনশনে বক্তব্যে তিনি এই কথা বলেন। সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি ১০ জুনের মধ্যে পুনর্বহাল না হলে দাবি আদায়ে সরকারকে বাধ্য করার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
অনশন ভাঙলেন খালেদা
ঢাকা: এম ইলিয়াস আলীর মেয়ের হাত থেকে শরবত খেয়ে অনশন ভেঙেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এর মধ্যে দিয়ে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে শেষ হয়েছে ১৮ দলীয় জোটের সাত ঘণ্টার গণঅনশন। জ্যেষ্ঠ নেতাদের মুক্তি, এম ইলিয়াস আলীর সন্ধান এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার সকাল সোয়া ১০টায় এ অনশন কর্মসূচি শুরু হয়। খালেদা জিয়া সেখানে পৌঁছান বেলা ১১টা ৫০ মিনিটে।
শেখ হাসিনার উচিত আলোচনার প্রস্তাব দেয়া : ব্যারিস্টার রফিক
এফএনএস : রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৮ দলীয় জোটের দিনব্যাপি গণঅনশন কর্মসূচিতে গিয়ে একাত্মতা প্রকাশ করে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, দুই নেত্রীর ডায়ালগ প্রয়োজন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় আছেন তাই তার উচিত আলোচনার প্রস্তাব দেয়া। তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, সুরঞ্জিতের কেলেঙ্কারি আড়াল করতেই ইলিয়াসকে গুম করা হয়েছে। ইলিয়াসের গুমকে ধামাচাপা দিতেই ৩৪ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমরা চাই ইলিয়াস ফেরত আসুক।
ইলিয়াসের বাড়িতে সিসি ক্যামেরা
ঢাকা: বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর বনানীতে সিলেট হাউজ নামে ওই বাড়ির ফটকে তিনটি ক্যামেরা বসানো হয়। বাড়ির কাউকে না বলেই ক্যামেরাগুলো বসানো হয় বলে জানিয়েছেন ওই বাড়িতে বসবাসকারী রফিকুল ইসলাম হিলালী। তবে পুলিশ বলছে, বিএনপি নেতার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সর্বোচ্চ পর্বতশৃঙ্গে প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার
এম আর ফারজানা নিউজার্সি, যুক্তরাষ্ট্র
সততা , স্বচ্ছতা ও নিষ্ঠা থাকলে যে একজন মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারে নিশাত মজুমদার আজ তার বড় প্রমাণ । বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় এভারেস্ট চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক এভারেস্টজয়ী এম এ মুহিত। তারা দুজনেই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য। এম এ মুহিতের দ্বিতীয় দফা এভারেস্ট জয়। এটা আমাদের পুরো জাতির জন্য গর্বের বিষয় । বাংলাদেশের ছেলে মেয়েরা যে চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে সেটা আবার ও প্রমাণিত হলো । ঢাকা ওয়াসার কর্মকর্তা নিশাত লক্ষ্মীপুরের মেয়ে । এখন বসবাস করছেন ঢাকার পান্থপথে। আবদুল মান্নান মজুমদার ও আশুরা মজুমদারের চার সন্তানের মধ্যে নিশাত দ্বিতীয়।
বাংলাদেশ বর্তমান বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতি দমন এবং দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্যের জন্য বাংলাদেশ বর্তমানে বিশ্বে অনুকরণীয় আদর্শে পরিণত হয়েছে এবং এসব সাফল্য আমাদের ধরে রাখতে হবে।” শনিবার রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের মাল্টিপল ডিস্টিক্ট-৩১-এর ২৫তম বার্ষিক মাল্টিপল ডিস্ট্রিক্ট সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে ?
এম আর ফারজানা, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুহার। জীবিকার তাগিদে আমাদের প্রতিদিন বাইরে বের হতে হচ্ছে। একজন মা, স্ত্রী তার স্বামী বা সন্তানকে স্কুল, কলেজ, অফিস আদালত কিংবা ব্যবসা বা অন্য কোন কাজে বাইরে পাঠিয়ে অনিশ্চয়তায় থাকেন বাসায় না ফেরা পর্যন্ত কখন না আবার রাস্তায় দুর্ঘটনা ঘটে যায় এই ভেবে। আজ কাল প্রতিনিয়ত ঘটছে এই সড়ক দুর্ঘটনা। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের মৃত্যু ডেকে আনে যদি সেই ব্যক্তিটি হয় পরিবারের কর্মক্ষম ব্যক্তি। নেমে আসে সেই পরিবারে অন্ধকারের কালো ছায়া । কিংবা একজন বাবা, মা তার সন্তানকে হারিয়ে সারা জীবনের জন্য বুকে পাথর চাপা কান্নার পাহাড় জমা করে নেয় ।
অধম্য মেধাবীদের জীবনসংগ্রাম
বিশেষ প্রতিনিধি: সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত অন্যের জমির আগাছা সাফ করেছি। তারপর বইয়ের থলে থেকে জামা বের করে পরে স্কুলে গিয়েছি। স্কুল শেষে আবার বিভিন্ন মাঠ থেকে ঘাস কেটে তা বেচে বাড়ি ফিরেছি।’ জীবনসংগ্রামের কথা এভাবেই বলছিল লাল্টু মিয়া। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার লাল্টু। লাল্টুর মতো প্রতিকূল পরিস্থিতি জয় করে সাফল্য পেয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার রুবেল শেখ, পিরোজপুরের কুলসুম আক্তার, ফরিদপুরের বন্যা খানম এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইবোন মোহাম্মদ সোহেল ও হালিমা আক্তার।
ফ্রান্সে ওলান্দের শপথ মঙ্গলবার
আব্দুল জব্বার প্যারিস, ফ্রান্স
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নেবেন ফ্রাঁসোয়া ওলান্দ।ফরাসি সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে স¤প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা সারকোজিকে পরাজিত করেন তিনি। এর মধ্য দিয়ে ১৭ বছর পর আবার একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট পাচ্ছে ফ্রান্স। প্যারিসের এলিসি প্রাসাদে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ওলান্দ। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যতোটা সম্ভব সাদামাটা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।৩৫০ জন সরকারি কর্মকর্তার সঙ্গে ওলান্দের আমন্ত্রিত মাত্র তিন ডজন অতিথি উপস্থিত থাকবেন এই শপথ অনুষ্ঠানে। ওলান্দের সন্তানরাও এ অনুষ্ঠানে থাকছেন না।
জালালুদ্দিন রুমির কবিতা
তরজমা : খালিদ সাইফ : জালালুদ্দিন রুমির (১২০৭-১২৭৩) কাব্যগ্রন্থ ‘দিওয়ানে শাম্স্ তাবরিজি’-এর মধ্যে আছে ৩৫০০ দীর্ঘকবিতা ও ২০০০-এর মতো রুবাই। এই রুবাইগুলো রুমির অসাধারণ সৃষ্টি। এতে মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার সম্পর্ক, আত্মার অবস্থা ও প্রেম সম্পর্কিত বক্তব্য অত্যন্ত শৈল্পিকভাবে বর্ণিত হয়েছে। রুমির কবিতা বক্তব্য-ব্যঞ্জনায় অতলস্পর্শী। বাংলা অনুবাদে রুমি কতটা এসেছে সেটা পাঠকই বিচার করবেন। এখানে কয়েকটি রুবাই টানা গদ্যে পাঠকদের সামনে পেশ করা হলো। তরজমায় এটি অবশ্য আর রুবাইয়ের ফর্মে থাকল না। অনুবাদের জন্য আমাদের অবলম্বন ছিল ‘রুমি গার্ডেন অফ দ্য বিলাভেড’ (২০০৩) নামক সঙ্কলন। অনুবাদকদ্বয় হলেন মারিয়াম মাফি ও আজিমা মেলিটা কোলিন। তাদের অনুবাদে রুমির আরও দুটি কাব্যগ্রন্থ বেরিয়েছে।






















